পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এলামনাই এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার, কেরানীগঞ্জ, ঢাকা ড. মোঃ আব্দুস সাত্তার বেগ-কে আহবায়ক ও ডাঃ এ টি এম ফয়েজ খান রাকিব-কে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

১৯ জুন ২০২৬ খ্রি. তারিখ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকার অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মামুন উর রশিদ। তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও সানোগ্রাফি অনুষদের ডীন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোঃ আবুল বাশার খান, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোঃ মাসুদুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলি ও এএনএসভিএম অনুষদের সাবেক শিক্ষার্থীবৃন্দ।

 


প্রধান নির্বাচন কমিশনার ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ সকলের উপস্থিতিতে কমিটির নাম ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ যুগ্ম আহবায়কঃ ১। ডাঃ মোঃ গোলাম মোর্শেদ, ২। ডাঃ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া। কার্যকরি সদস্যঃ ১। ডাঃ অলক সরকার, ২। ডাঃ মোঃ কামরুল হাসান, ৩। ডাঃ মোঃ তাজাম্মুল হক, ৪। ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, ৫। ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ৬। ডাঃ মোঃ রাকিবুর রহমান ৭। ডাঃ মোঃ রবিউল ইসলাম, ৮। ডাঃ মোঃ সাকিব রেজওয়ান, ৯। ড. মোঃ হুমায়ুন কবির।
ডাঃ এ. টি. এম. ফয়েজ খান রাকিব, সদস্য সচিব, এলামনাই এসোসিয়েশন, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস।
উল্লেখ্য,  প্রাক্তনীদের সম্পৃক্ততা জোরদারকরণ এবং তাদের মধ্যে পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। “All graduates, united together" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত এই উদ্যোগটির লক্ষ্য ছিল প্রাক্তণীদের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নকে উৎসাহিত করা।