ডিমের পুষ্টিগুণ ও গুরুত্ব তুলে ধরতে BAB ও Klybeck Life Sciences AG -এর উদ্যোগে ডিম বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
৯ নভেম্বর-২০২৬, ঢাকা: ডিমের পুষ্টিগুণ, খাদ্যাভ্যাসে এর গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Breeders' Association of Bangladesh (BAB) এবং Klybeck Life Sciences AG -এর যৌথ উদ্যোগে আয়োজিত Egg Essay Competition-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Daily Egg, Daily Energy (প্রতিদিন ডিম, প্রতিদিন শক্তি) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ডিমের পুষ্টিমান, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনে ডিমের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করা।
ঢাকার মিরপুরে অবস্থিত Cosmo School--এ গত ৯ নভেম্বর-২০২৬ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Breeders' Association of Bangladesh (BAB)-এর সভাপতি জনাব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসমো স্কুলের অধ্যক্ষ জনাব স ম মাহাবুব উল আলম এবং Klybeck Life Sciences AG -এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল ম্যানেজার ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন। জনাব মামুন বলেন, বাংলাদেশের একজন মানুষ গড়ে ১৩৬ টি ডিম খায়। অথচ উন্নত বিশে^ তথা জাপানে মাথাপিছু ডিম খাওয়ার পরিমান ৩০০ শ এরও বেশি। অথচ ডিম খাওয়ার তুলনায় বাংলাদেশ এখনো পিছিয়ে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। তিনি শিশুদের বলেন, তোমাদের এই সৃজনশীলতা জীবনের চলার পথকে মসৃণ করবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের টিফিনে ডিমের সুষম পুষ্টি নিশ্চিত করার আহ্বান জানিয়ে Power of Tiffin সেশন উপস্থাপন করেন Bangladesh Poultry Industries Central Council (BPICC)-এর মিডিয়া কো-অর্ডিনেটর সাবরিনা নওরিন লিমু।
প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। প্রতিটি শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় যুক্ত হোক ডিম-গড়ে উঠুক সুস্থ আগামীর বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ধরনের শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের পোল্ট্রি শিল্পের ইতিবাচক ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে।
আয়োজকরা মনে করেন, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ডিমের নিয়মিত গ্রহণে উৎসাহিত করার মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখা সম্ভব।