“খামারী সমৃদ্ধি কর্মশালা”, চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড, কেজিএস গ্রুপ কর্তৃক আয়োজিত নিলয় পোল্ট্রি এন্ড ফিস ফিড, পবা, রাজশাহী এর সহযোগিতায় ফিস ফিডের শতাধিক প্রান্তিক খামারিদের নিয়ে টেকনিক্যাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ১০ জুন, ২০২৬ রাজশাহীর আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ এর অডিটোরিয়ামে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবীর কুমার ধর, হেড অব বিজনেস, কেজিএস গ্রুপ। ডাঃ কাওছার আহমেদ, ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং), চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড। কৃষিবিদ মোঃ গোলাম রসূল, সিনিয়র এজিএম (সেলস এন্ড মার্কেটিং), চেরিশ ফিড, নর্থ বেঙ্গল জোন, আর বি এগ্রো লিমিটেড। পুষ্টিবিদ সাইফি নাসির, এজিএম, অ্যাকোয়া নিউট্রিশন এন্ড অ্যাকোয়াকালচার, কেজিএস গ্রুপ। ডাঃ মোঃ শহীদুল্লাহ্, সিনিয়র ম্যানেজার (ক্যাটল), চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড, মোঃ হুমায়ূন কবীর রিপন, সিনিয়র ডেপুটি ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং), চেরিশ ফিড, রাজশাহী জোন, আর বি এগ্রো লিমিটেড। মোঃ আশরাফুল আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার (ফিশ ফিড), চেরিশ ফিড, রাজশাহী জোন, আর বি এগ্রো লিমিটেড। মোঃ ওয়াহিদুন্নবী অনু, চেরিশ ফিশ ফিড ডিলার, প্রোপাইটার, নিলয় পোল্ট্রি এন্ড ফিশ ফিড, পবা, রাজশাহী।
উক্ত মতবিনিময় সভার স্লোগান ছিল “ব্যবহারে চেরিশ ফিস, ফিড সাফল্য নিশ্চিত”।- প্রেস বিজ্ঞপ্তি