মোঃ আফজাল হোসেন

 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন      সমাপ্ত করে তিনি সরাসরি পোল্ট্রি শিল্পের সঙ্গে সম্পৃক্ত হন। তিনি  “বাংলাদেশ পোল্ট্রি এন্ড ফিশ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

Editor & Publisher :
Md. Afzal Hossain

Cell : 01748-152536, 01914-030963 | E-mail : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

International Correspondent

Sultan Miah

Indian Correspondent

Dr. Partha Pratim Biswas

Contact & Permanent Office Address :

22/6-7, Aamader Bari (5th floor)

B-6, 26 Dag, Tolarbag, Mirpur-1

Dhaka-1216, Bangladesh.

Mobile : 01748152536, 01914030963


Executive Editor:

Hasina Begum


সম্পাদকীয় কার্যালয়ঃ

রুম নং-৩৭, পর্বত টাওয়ার (৩য় তলা) গেট ৪-৬,

বেগম রোকেয়া সরণী, মিরপুর-১০

ঢাকা-১২১৬, বাংলাদেশ।

মোবাইল : ০১৭৪৮১৫২৫৩৬, ০১৯১৪০৩০৯৬৩

ই-মেইল : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা’র ঈশ্বরদী উপজেলায় বিনা উদ্ভাবিত বোরো ধানের উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটির উন্নত জাত বিনা ধান২৫ এর সাথে ব্রি ধান১০৮ এবং হাইব্রিড এসএল ৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ঈশ্বরদী লক্ষীকুন্ডা গ্রামে ২৯ এপ্রিল ২০২৬ এই মাঠ দিবস এর আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবাল। এ সময় সম্মানিত অতিথিরি বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মমিন; কৃষি তথ্য সার্ভিস, পাবনা’র সহকারী তথ্য অফিসার বাদল চন্দ্র সরকার ও  বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত বোরো মৌসুমের বিনা ধান২৫ জাতটি উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটির। এর চাল অতি লম্বা ও সরু। ধানের দানায় অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৫.১ ভাগ এবং প্রোটিনের পরিমাণ শতকরা ৬.৬ ভাগ। ভাত সাদা, ঝরঝরে ও সুস্বাদু ফলে বাজারমূল্য বেশি এবং রপ্তানী উপযোগী। এর গড় জীবনকাল ১৪৫ দিন। এ জাতে রোগ বালাইয়ের পরিমাণ কম। এ জাতের ডিগ পাতা খাড়া, সরু ও মধ্যম, রং গাঢ় সবুজ।

ধান পরিপক্ক হওয়ার পরও ডিগাপাতা গাঢ় সবুজ এবং খাড়া থাকে। এ জাতের গাছ লম্বা কিন্তু শক্ত হেলে পড়ে না । প্রতি গাছে ১০-১২টি কুশি থাকে। ছড়ার দৈর্ঘ্য গড়ে ২৭.০ সে.মি. লম্বা। প্রতি শীষে পুষ্ট দানার পরিমাণ ২৮০-২৯০টি। ১০০০ টি পুষ্ট ধানের ওজন গড়ে ১৯.৭ গ্রাম। উত্তম পরিচর্যা করতে পারলে হেক্টরে ৮.৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এসময় বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত বিনা ধান২৫ সাথে ব্রি ধান১০৮ এবং হাইব্রিড এসএল ৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে বিস্তর আলোচনা করা হয়।

মাঠ দিবসে কৃষকরা বলেন, বিনা ধান২৫ জাতটি আগাম ও ফলন ভালো। খড়ের পরিমাণ বেশি। এতে রোগ ও পোকার আক্রমণ কম। জাতটি আগাম হওয়ায় অন্যান্য জাতের চেয়ে আগে ফসল সংগ্রহ করা যায়, বিধায় ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থকে। উপস্থিত কৃষকরা আগামী বোরো মৌসুমে বিনা ধান২৫ এর চাষাবাদ করার আগ্রহ প্রকাশ করেন।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec fringilla nulla erat, nec efficitur turpis iaculis ut. Nulla a lacinia augue. Suspendisse nisl leo, placerat vitae volutpat.

Curabitur et mauris finibus nunc suscipit pretium. Etiam faucibus justo sit amet ornare dictum. Mauris vestibulum est commodo nunc eleifend vulputate. Sed blandit .