সয়াবিন সরবরাহে ইইউতে অস্থিরতা: ফিড শিল্পে বড় সংকটের সতর্কবার্তা
মো. খোরশেদ আলম জুয়েল : ইউরোপের কম্পাউন্ড ফিড উৎপাদকদের সংগঠন ফেফাক (FEFAC) সতর্ক করেছে যে ইউরোপীয় ইউনিয়নে সয়াবিন সরবরাহ শিগগিরই গুরুতর বিঘ্নের মুখে পড়তে পারে। ডেনিশ ইইউ ফার্ম কাউন্সিল সভাপতির কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে সংস্থাটি জানায়, বন উজাড়–মুক্ত পণ্যের বিধিমালা (EUDR) সংশোধন বিষয়ে ইউরোপীয় কমিশনের সাম্প্রতিক প্রস্তাব সয়াবিন–নির্ভর খাদ্য ও পশুপালন খাতের জন্য “তাৎক্ষণিক ও গুরুতর ঝুঁকি” তৈরি করেছে।
