মঙ্গলবার, ১৬ জুন: মৎস্য প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক, খামারি উৎপাদকের কল্যাণ নিশ্চিত করা। শুধুমাত্র প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ নয়, বরং বাস্তব উপকারভোগীদের জীবনমান উন্নয়ন এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মঙ্গলবার সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের কৃষি প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের প্রধান শর্ত হলো উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক যদি তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পান, তাহলে এই খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

Dhaka, Bangladesh | June 13, 2026
ICC Animal Nutrition, in partnership with ACE Pharmaceuticals, successfully hosted a technical seminar titled “Immune Connection: Driving Performance Through Integrated Health & Immunity” at Dhaka Regency Hotel & Resort, bringing together leading nutritionists, veterinarians, consultants, feed manufacturers, and aquaculture professionals from across Bangladesh.
The event opened with a presentation by Dr. Rajib Dutta, Technical Business Manager (South Asia), who highlighted ICC Animal Nutrition’s global expertise in yeast-based nutritional technologies and its commitment to improving animal health, performance, and sustainability.

“খামারী সমৃদ্ধি কর্মশালা”, চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড, কেজিএস গ্রুপ কর্তৃক আয়োজিত নিলয় পোল্ট্রি এন্ড ফিস ফিড, পবা, রাজশাহী এর সহযোগিতায় ফিস ফিডের শতাধিক প্রান্তিক খামারিদের নিয়ে টেকনিক্যাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ১০ জুন, ২০২৬ রাজশাহীর আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ এর অডিটোরিয়ামে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবীর কুমার ধর, হেড অব বিজনেস, কেজিএস গ্রুপ। ডাঃ কাওছার আহমেদ, ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং), চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড। কৃষিবিদ মোঃ গোলাম রসূল, সিনিয়র এজিএম (সেলস এন্ড মার্কেটিং), চেরিশ ফিড, নর্থ বেঙ্গল জোন, আর বি এগ্রো লিমিটেড। পুষ্টিবিদ সাইফি নাসির, এজিএম, অ্যাকোয়া নিউট্রিশন এন্ড অ্যাকোয়াকালচার, কেজিএস গ্রুপ। ডাঃ মোঃ শহীদুল্লাহ্, সিনিয়র ম্যানেজার (ক্যাটল), চেরিশ ফিড, আর বি এগ্রো লিমিটেড, মোঃ হুমায়ূন কবীর রিপন, সিনিয়র ডেপুটি ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং), চেরিশ ফিড, রাজশাহী জোন, আর বি এগ্রো লিমিটেড। মোঃ আশরাফুল আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার (ফিশ ফিড), চেরিশ ফিড, রাজশাহী জোন, আর বি এগ্রো লিমিটেড। মোঃ ওয়াহিদুন্নবী অনু, চেরিশ ফিশ ফিড ডিলার, প্রোপাইটার, নিলয় পোল্ট্রি এন্ড ফিশ ফিড, পবা, রাজশাহী।
উক্ত মতবিনিময় সভার স্লোগান ছিল “ব্যবহারে চেরিশ ফিস, ফিড সাফল্য নিশ্চিত”।- প্রেস বিজ্ঞপ্তি

রাঙ্গামাটি সংবাদদাতা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” এর আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরী। তিনি কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

মো. খোরশেদ আলম জুয়েল : ইউরোপের কম্পাউন্ড ফিড উৎপাদকদের সংগঠন ফেফাক (FEFAC) সতর্ক করেছে যে ইউরোপীয় ইউনিয়নে সয়াবিন সরবরাহ শিগগিরই গুরুতর বিঘ্নের মুখে পড়তে পারে। ডেনিশ ইইউ ফার্ম কাউন্সিল সভাপতির কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে সংস্থাটি জানায়, বন উজাড়–মুক্ত পণ্যের বিধিমালা (EUDR) সংশোধন বিষয়ে ইউরোপীয় কমিশনের সাম্প্রতিক প্রস্তাব সয়াবিন–নির্ভর খাদ্য ও পশুপালন খাতের জন্য “তাৎক্ষণিক ও গুরুতর ঝুঁকি” তৈরি করেছে।

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণে এক আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাঁর পেশাদারিত্ব, সততা ও মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বুধবার (২২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর মাহবুবুর রহমান ছিলেন আমার প্রথম দিকের একজন ঘনিষ্ঠ সহকর্মী, যার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক।

Page 2 of 2